
প্রথম পর্বের খেলায় খুলনার কাছে হারতে হয়েছিলো বরিশালের। আজ ফিরতি পর্বের লড়াইয়ে আরও সহজে জিতল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। পঞ্চম ম্যাচে পাওয়া তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলেরও দুই নম্বরে উঠে গেছে তারা। বরিশালকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে জেমকন খুলনা। জেমকন খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ছিল ছন্নছাড়া। শুরুতে তামিম ইকবাল ২১ বলে ৩২ রানের ইনিংস খেলার আগে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন ২৬ বলে ১৯ রান করে।
এরপর আফিফ হোসেনের ৩ রানে ফেরার পর তৌহীদ হৃদয় খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। ইরফান শুক্কুরের ১৬ (২০) আর মাহিদুল অংকনের ১০ রানে বিদায়ের পর বাকিরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। শেষ পর্যন্ত বরিশাল থামে ১৯.৫ ওভারে ১২৩ রানে। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন শুভাগত হোম, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও আল আমীন।
এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার জাকির হাসানের ৪২ বলে ৬৩ রানের ইনিংস আর ইমরুল কায়েসের ৩৭ ও মাহমুদউল্লাহর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে বরিশাল। খুলনার হয়ে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও একটি নেন তানভির ইসলাম।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত