
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, বিনিয়োগ আকর্ষণের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস ও ভারত। যে ধরনের বিনিয়োগ সেবা ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৫০ দিনে ও ভারত ৬০ দিনে দেয়, সে ধরনের সেবা ৪০ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্যে বিডা কাজ করছে। এজন্য আমরা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে বিডা ওএসএসের সঙ্গে অন্য অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করছি, যাতে বিনিয়োগকারী ঘরে বসে বিডা ওএসএসের (অনলাইন ওয়ান স্টপ সার্ভিস) মাধ্যমে শুরুতে মাত্র একবার তথ্য প্রদান করে সব ধরনের বিনিয়োগ সেবা পান। অন্য কোনো অফিসে তার যাওয়ার দরকার নেই।
রোববার (১৩ জুলাই) দুপুরে সংস্থাটির কনফারেন্স কক্ষে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইন ওএসএস এর মধ্যে আরও বেশি বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে নয়টি বিনিয়োগ সেবা বিডা ওএসএসে যুক্ত হবে।
সমঝোতা স্মারকে বিডার পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার (সচিব) মো. লুতফুল হায়দায় মাসুম, সুন্দরবন গ্যাস কোম্পানির পক্ষে তোফায়েল আহমেদ, (ব্যবস্থাপনা পরিচালক, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড), রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের পক্ষে মো. আল্লা হাফিজ (উপ-ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা), প্রাইম ব্যাংকের পক্ষে শামস আবদুল্লাহ মুহাইমিন, (উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক লিমিটেড) এবং ব্যাংকের পক্ষে তারেক রেফাত উল্লাহ খান (উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং) স্বাক্ষর করেন।
এসময় লোকমান হোসেন মিয়া বলেন, ২০০৯ সালের পর থেক বহির্বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ১৯টি হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ও এবছর মার্চ মাসে বাংলাদেশ বিজিনেস সামিট অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ সামিট অনুষ্ঠিত হবে, যা আমাদের জন্য মাইলফলক।
তিনি বলেন, কোভিড প্যান্ডেমিকের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হলে গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড সংখ্যক বৈদেশিক বিনিয়োগ এসেছে। যার পরিমাণ প্রায় ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম ঠিকানা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরে প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন, যা বাস্তবনের জন্য আমাদের অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, আজকের পাঁচটিসহ এ নিয়ে বিডা মোট ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো। বর্তমানে বিডা ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ সেবা বিডা ওএসএস এর মাধ্যমে প্রদান করে আসছে। আগামী তিন মাসের মধ্যে আমরা ৮০ শতাংশ বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করবো এবং বছরের মধ্যেই ১৫০ বিনিয়োগ সেবা বিডা অনলাইন ওএসএস মাধ্যমে বিনিয়োগকারীদের প্রদান করা হবে।
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত