
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতেই সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫১ সদস্যের এ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ছয় মাস মেয়াদি এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তরুণ কবি ও লেখক মো. মিনহাজুল ইসলামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. শাফায়াত উল্লাহ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম রানা। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আহত জুলাইযোদ্ধা মো. আল আমিন মণ্ডল। এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন আহত জুলাইযোদ্ধা মো. তুহিন মোল্যা এবং মুখপাত্র হয়েছেন জুলাই আহত নুসরাত জাহান দৃষ্টি।
কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম সদস্য সচিব ও ২০ জন সংগঠকসহ মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কারাবরণকারী ৫ জন, জুলাই শহিদ পরিবারের ২ সদস্য, জুলাই আন্দোলনে আহত ১৬ জন, আহত পরিবারের ২জন সদস্য এবং মুক্তিযোদ্ধা পরিবারের ২ জন সদস্য। এছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত কার্যক্রম শক্তিশালী করতে ৩ জন মেডিকেল শিক্ষার্থীকে রাখা হয়েছে।
নতুন কমিটি নিয়ে প্রতিক্রিয়ায় আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন বা আন্দোলনের পক্ষে কাজ করেছেন, তাদের সমন্বয় করেই কমিটি গঠিত হয়েছে। এই দায়িত্ব আমরা চাইনি, তবে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
কমিটিতে থাকা উল্লেখযোগ্য যুগ্ম আহ্বায়কদের মধ্যে আছেন—আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, মো. শুভ মোল্যা, হাবিবুর রহমান লাজুক, নবাব মোল্যা, গুরুতর আহত শিফায়েত চৌধুরী, মেহেদী হাসান, শর্মী ইসলাম রাত্রি, মো. শফিউল ইসলাম, আব্দুল কাদের মোল্যা, রাহুল ইসলাম, মো. মোতাসসিন বিল্লাহ, মো. নয়ন শেখ, নুসরাত জাহান ঝুমা ও শেখ মো. অনিক।
এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন শাহারুল আলম, মো. আকাশ শেখ, মো. নাঈম সিকদার, আহত সাকিবুল হাসান, মো. ইমরান শেখ, তামিম ও শিফাতুল্লাহ আল মঈনসহ আরও অনেকে।
সংগঠক পদে আছেন আহত জুলাইযোদ্ধা আরিয়ান, নিলয় খান, শাকিল উদ্দিন, সাদ বিন আবিদসহ মোট ২০ জন। সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সুরাইয়া আলম নির্ঝরা।
কমিটির বিশাল সদস্য তালিকায় রয়েছেন আন্দোলনে আহত, শহিদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ছাত্রনেতা, তরুণ সামাজিককর্মীসহ নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত