
সপ্তম বছর পূর্ণ করল মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)। এ উপলক্ষে দুটি নতুন সেবা পণ্য এনেছে দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি।
শনিবার (২০ জুন) ব্যাংকের প্রধান কর্যালয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটি চালু করা হয়। এগুলো হলো এমডিবি ই-সেভার এবং এমডিবি অফশোর ব্যাংকিং।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ই-কেওয়াইসি নীতিমালার আওতায় গ্রাহকের জন্য এমডিবি ই-সেভার নামে একটি নতুন পণ্যটি চালু করা হয়েছে এবং বিদেশি মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে চান এমন গ্রাহক ও বৈদেশিক বাণিজ্য সম্পাদনকারী গ্রাহকদের জন্য একটি নতুন ব্যবসা, এমডিবি অফশোর ব্যাংকিং চালু হয়েছে। এ ছাড়া ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবা মিডল্যান্ড ব্যাংক সালামের আওতায় এমডিবি সালাম ই-সেভার পণ্যটিও চালু করা হয় |
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকা ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান বলেন, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নে এমডিবি সর্বদা অগ্রণী ছিল। এমডিবি ই-সেভার ও এমডিবি সালাম ই-সেভার অ্যাকাউন্ট ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম নতুন সংযোজনগুলোর মধ্যে একটি। এটি একটি কাগজবিহীন সঞ্চয়ী অ্যাকাউন্ট, যা গ্রাহকরা ব্যাংকের যেকোনোও শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং কেন্দ্র থেকে খুলতে পারবে। গ্রাহকরা শুধু তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহার করে আঙুলের ছাপ অথবা ফটো যাচাই করে অ্যাকাউন্টটি খুলতে পারবে। এমডিবি ই-সেভার অ্যাকাউন্টধারীরা বিইএফটিএন, এনপিএসবি, আরটিজিএস, বিকাশের মাধ্যমে অনলাইন তহবিলের স্থানান্তর, মোবাইল ফোনে যেকোনো লেনদেনের এসএমএস সতর্কতা, ফ্রি মাসিক ই-স্টেটমেন্ট মতো সমস্ত ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবেন।
তিনি আরও জানান, অনাবাসী গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক তার গুলশান ও আগ্রাবাদ শাখায় অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য ওবিইউ একটি অনন্য সমাধান হিসেবে কাজ করে, যার মাধ্যমে গ্রাহকদের জন্য আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক মূল্যের সুযোগ গ্রহণ করার সুবিধা সৃষ্টি হয়। এমডিবি অফশোর ব্যাংকিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), রফতানি অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কে স্থাপিত শতভাগ বিদেশি মালিকানাধীন, যৌথ উদ্যোগ এবং স্থানীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান।
- ১তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ২কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৪বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৫পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৬জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৭শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৮২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৯প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ১০প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত