জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। জুই ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।

এলাকাবাসী জানান, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর তখন ওই পুকুরে জিনের আছরে জুঁইয়ের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। তবে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, এটি অপপ্রচার।

কলেজের প্রাক্তন ছাত্র আল মামুন ও রিফাত সরকার, বলেন স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার কারণ জুইয়ের পরনের জামার পিছনের অংশ দিয়ে তার মুখ বাধা ছিল এবং গলায় ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সে খুব ভাল নম্র ভদ্র স্বভাবের এবং দেখতেও খুবই সুশ্রী ছিল। এদিকে, জুঁইয়ের পরিবারও প্রথমে এটিকে জিনের আছর বললেও, এখন এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এটি হত্যাকাণ্ড দাবি করে খুনিদের গ্রেপ্তার দাবি করছেন।

মানববন্ধন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্বাস, তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে খুনিরা। সে জন্যই আমরা আজ এই হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এর সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি করেছি।

কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুঁইয়ের এ মৃত্যু আমরা কেউ মানতে পারছি না। তাই অবশ্যই এ মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম সাংবাদিকদের বলেন, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর পরিবার থেকে কোনো অভিযোগ করেনি। এরপরও আমরা ময়নাতদন্ত করেছি। বর্তমানে পিবিআইসহ একাধিক পুলিশের সংস্থা গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জেআরটি

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের সরকারি জায়গা লিজ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ...