
নাইজেরিয়ায় আবারও স্কুলে হানা দিয়ে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এসময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুধবার ভোরে পশ্চিম আফ্রিকার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুলে হানা দেয় বন্দুকধারীরা। এসময় তারা স্কুলটির আবাসিক হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মকর্তাকে অপহরণ করে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়।
এ বিষয়ে জানতে সিএনএন নাইজার পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
তবে কাগারার এক বাসিন্দা জানিয়েছেন, বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আবুবকর মোহাম্মদ নামে ওই ব্যক্তি বলেন, ভোরের দিকে স্কুলের স্টাফ কোয়ার্টারে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। তারা কর্মকর্তাদের সন্তানদের বাধ্য করে হোস্টেলে নিয়ে যেতে। সেখান থেকে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকেও অপহরণ করে।
আবুবকর বলেন, তারা হোস্টেলের এক শিক্ষার্থীকে হত্যা করেছে। তার মরদেহ কাগারা পুলিশ স্টেশনে রয়েছে। পুলিশ এখন স্কুলের সবখানে।
তিনি আরও জানান, সন্ত্রাসী হামলার বিষয়ে স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছিল।
আবুবকর মোহাম্মদ বলেন, গতকাল রাতে আমরা খবর পাই, দস্যুরা কাগারার দিকে আসছে। কিন্তু, জানতাম না কোথায় হামলা হবে। পরে রাত ১০টার দিকে শুনি তারা কাগারা উপকণ্ঠে চলে এসেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাত্র দুই মাস আগে অনেকটা একইভাবে দেশটির কাতসিনা রাজ্যের কানকারা এলাকার একটি সরকারি স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ নিয়ে প্রায় সপ্তাহখানেক তোলপাড় ছিল গোটা দেশে। পরে অবশ্য অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়েছে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত