প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ ৮:১২ পিএম , আপডেট: অক্টোবর ২৩, ২০২৪ ৮:১৩ পিএম

সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরেও ফেভারিটদের একটি। তবে প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে কোনোমতে ড্র করেছে সাবিনা খাতুনের দল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের ভালোভাবে প্রমাণ করেছে তারা। শক্তিশালী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ নারী দল।

বুধবার (২৩ অক্টোবর) নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। বাংলাদেশের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

শুরু থেকেই আক্রমণে দাপট ছিল বাংলাদেশের। ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন আফিদা খন্দকার। সাবিনা খাতুনের নেয়া কর্ণার কিক থেকে আসা বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভারতের গোলরক্ষক। বল চলে যায় আফিদার কাছে। সুযোগ পেয়ে দ্রুত শট নেন আফিদা। গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে।

এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ফলে দ্বিতীয় গোল পেতে বেশি দেরি হয়নি সাবিনাদের। ২৮ মিনিটে বাম প্রান্ত থেকে আসা বল ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল তহুরা খাতুনের গায়ে লেগে জড়ায় জালে। সৌভাগ্যের ছোঁয়ায় এই গোল পেয়েছে বাংংলাদেশ।

৪২ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এই গোলটিও এসেছে তহুরার পা থেকে। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে তহুরাকে পাঠান। জোরালো শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।

তহুরার গোলের পরের মিনিটেই একটি গোল পরিশোধ করে ভারত। ডি বক্সের মধ্যে রূপনা চাকমা বল গ্রিপ করতে ব্যর্থ হওয়ায় হেডে জালে জড়ান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...