প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ ১:১৯ পিএম

ঘরের মাঠে ক্রমেই অপরাজেয় হয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের সর্বশেষ ৯ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে রেড ডেভিলরা

মঙ্গলবার রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের উঠার লড়াইয়ে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড।

এই জয়ে ১০৯ বছরের এক রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। ১৯০৮ থেকে ১৯১২ সালের মধ্যে ঘরের মাঠে টানা ৯টি এফএ কাপের ম্যাচে অপরাজিত ছিল ইউনাইটেড। অর্থাৎ নিজেদের গড়া রেকর্ডই স্পর্শ করল তারা।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইউনাইডের জয়সূচক গোল পেতে অপেক্ষায় থাকতে হয় ৯৭ মিনিট পর্যন্ত। এর আগে পুরোটা সময় সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারছিল না ওলে গানার সুলশারের দল। তবে অতিরিক্ত সময়ে স্বস্তি এনে দেন স্কট ম্যাকটমিনে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...