
জাতীয় দলের জন্য দেশের বাইরে থেকে কখনো কোচ নিয়োগ দেয় না ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে আরেকটু হলেই বদলে যেত ইতিহাস। যদি স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি সিবিএফের দেয়া প্রস্তাবে সম্মতি জানাতেন।
গতকাল বার্সেলোনার প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাব দায়িত্ব বুঝে নেন জাভি। চুক্তি সাক্ষরের পর পরিচয়পর্ব সারার দিন জাভি জানান, নেইমারদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্সাকে মনেপ্রাণে ভালোবাসেন বলেই আর সে পথ মাড়াননি।
জাভির কাছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রস্তাব ছিল অনেকটা এরকম, প্রথমে দলটির বর্তমান কোচ তিতের অধীনে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। এসময় দলের খুঁটিনাটি পুরোটা জেনে কাতার বিশ্বকাপ শেষে নেইমারদের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন।
জাভি গতকাল সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার বলেন, ‘এটা সত্যি, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করবো, আর বিশ্বকাপ শেষে নিজে দলের দায়িত্ব বুঝে নেবো।’
ফুটবল ইতিহাসের সেরা দলকে কোচিং করানোর প্রস্তাব পেয়েও কেন সুযোগ নিলেন না জাভি? উত্তরটা শুনুন তার মুখেই, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল, আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল, বার্সায় আসায় এটাই আমার সেরা সময়।’
কাতালুনিয়ায় জন্ম নেয়া জাভির বেড়ে ওঠা, প্রতিষ্ঠিত হওয়া সবই বার্সেলোনার জার্সি গায়ে। লা মাসিয়া থেকে উঠে এসে বার্সার মূল দলের হয়ে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটান জাভি। এরপর নাম লেখান কাতারি ক্লাব আল সাদে। বুটজোড়া তুলে রাখার পর সেই ক্লাবের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন জাভি।
- ১সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ২দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৪বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৫রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৬বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৭২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৮ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত