
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারায় তারা। তবে এই ম্যাচ শেষে নেইমারের চোট চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিল শিবিরে। সার্বিয়া ম্যাচে ৯ বার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের এই মহাতারকা। ম্যাচের ৭৮তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
লুসাইল স্টেডিয়ামে এই ম্যাচটা নেইমার খেলেছেন শুরু থেকেই। পুরো ম্যাচে যে ছড়ি ঘুরিয়েছে সেলেসাওরা, তাতে সিংহভাগ কৃতিত্ব ছিল তারই।
তবে এর বিড়ম্বনাও আছে বৈকি! ব্রাজিল তারকাকে এই ম্যাচে ফাউলই করা হয়েছে ৯ বার। বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে ফাউলের শিকার হননি আর কেউই।পিএসজি তারকা পা এমন ধকল সইতে পারেনি শেষমেশ। ডানপায়ের অ্যাঙ্কেলে চোট নিয়ে তাকে ছাড়তে হয়েছে মাঠ।
মাঠ থেকে বের হয়ে ডাগআউটে বসে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন নেইমার। অনেকেরই ধারণা, হয়তো কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন তিনি। তবে নেইমারের এই ইনজুরিটা কতটা গভীর কিংবা নেইমার আগামী ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন।
ম্যাচের ৮০ মিনিটে অ্যান্টনিকে মাঠে এনে তাকে তুলে নেন কোচ তিতে। তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন পুরো ব্রাজিল দল তার চারপাশে ঘিরে ধরেছিল। সবার চোখে-মুখে চিন্তার ভাঁজই বলে দিচ্ছিল, চোটটা বড় দুশ্চিন্তাতেই ফেলে দিয়েছে সবাইকে।
নেইমারের পায়ের অবস্থা দেখা গেছে ছবিতে, সেখানে দেখা যাচ্ছিল, পায়ের গোড়ালি ফুলে গেছে তার। মাঠ ছাড়ার ভিডিওতে দেখা যাচ্ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন তিনি। তাতে চোটটা গভীর বলেই ধারণা করা হচ্ছে।
ম্যাচ শেষে কোচ তিতে এলেন সংবাদ সম্মেলনে। সেখানে দাপুটে জয়ের তৃপ্তির চেয়ে দুশ্চিন্তাই ভেসে উঠছিল তার চোখে মুখে। নেইমারের চোট কতটা গভীর, বিশ্বকাপে তার খেলায় কোনো সমস্যা হবে কি না, সেটা যে এখনো অজানা তারও!
এরপর অবশ্য ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের পা মচকেছে। তবে এই চোট কত গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত