
পাঁচ প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা স্থগিত করছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের সংকট ঠেকাতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আমদানি ঋণপত্র (এলসি) খোলায় কাড়াকাড়ি আরোপ করে। পাশাপাশি কোন ধরনের ঋণপত্র খোলা হচ্ছে, তা–ও তদারকি করছে। এ জন্য ব্যাংকগুলোকে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের ঋণপত্র খোলার তথ্য ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান বাজারমূল্যের চেয়ে আমদানি মূল্য বেশি হওয়ায় ঋণপত্রগুলো স্থগিত করা হয়েছে। অবশ্য চুক্তিমূল্য বেশি হওয়ায় ঋণপত্রে বেশি মূল্য দেখানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক যাদের ঋণপত্র আটকে দিয়েছে, তাদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য আমদানি, উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত বড় শিল্পগোষ্ঠী রয়েছে। এ ছাড়া জাহাজভাঙা শিল্পের একটি কোম্পানিও আছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অনিয়মের তথ্য পাওয়ায় ঋণপত্রগুলো স্থগিত করা হয়েছে। ব্যাংক যথাযথ নথিপত্র দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। না হলে তা স্থগিতই থাকবে। ডলার–সংকট মোকাবিলায় এসব পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডলার-সংকট নিরসনে গত বৃহস্পতিবার একসঙ্গে চারটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেগুলো হচ্ছে ব্যাংকের ডলার ধারণের সীমা (এনওপি) হ্রাস, রপ্তানিকারকের প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) ধারণকৃত ডলারের ৫০ শতাংশ নগদায়ন, ইআরকিউ হিসাবে জমা রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার তহবিল অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে স্থানান্তর। এ ছাড়া ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বেসরকারি যেকোনো আমদানি ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়।
বিপি/ আইএইচ
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৩কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৪সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৫সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৬সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৮বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৯ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ১০কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ২চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত