
টানা পাঁচ বছর বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার পর এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট লিমিটেড। গত ৩০ জুন সমাপ্ত বছরের সর্বশেষ পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি ৫০ পয়সা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, আরামিট সিমেন্ট সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। তারপর ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এর মধ্যে কোম্পানিটি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত লোকসানে ছিল। তারপরে ২০২১ সালে শেয়ার প্রতি ৬০ পয়সা মুনাফা হলেও শেয়ারহোল্ডাদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।
তবে জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ অর্থাৎ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
এছাড়াও আরামিট সিমেন্ট ২০২২-২৩ অর্থবছরে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৬৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৬ পয়সা।
বিপি/এমআই
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ





পাঠকের মতামত