
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করতে চায় বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একে অপরকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে দেখতে হবে। সমৃদ্ধির জন্য দুই দেশকে একসঙ্গে কাজের ক্ষেত্র প্রসারিত করতে হবে।
রোববার ঢাকায় দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ আজিম, পরিচালক বিদ্যা অমৃত খান এবং বিজিএমইএ’র পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শামস মাহমুদ।
এসময় বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের উন্নয়নে উভয় দেশ কীভাবে একে অপরের পরিপূরক হতে পারে সে বিষয়েও কথা বলেছেন দুই দেশের প্রতিনিধিরা।
বিজিএমইএ সভাপতি বলেন, মানবসৃষ্ট ফাইবারের (এমমফ) জন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের চাহিদা মেটাতে পারে ইন্দোনেশিয়ার টেক্সটাইল খাত। আর ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারে।
এসময় ‘মেড ইন বাংলাদেশ উইক’-এ ইন্দোনেশিয়ান তৈরি পোশাক ও টেক্সটাইল ব্যবসায়ীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান বিজিএমইএ প্রধান।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত