
ভোলার বোরহানউদ্দিনে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার উত্তর বাসস্ট্যান্ড গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে সরকারি আব্দুল জব্বার কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমান। বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ভোলা-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতী মাওলানা ফজলুল করীম, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এ এইচ এম অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ শফিউল্লাহ ও অধ্যাপক মোঃ আব্দুর রহিম।
বক্তারা বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে বহু মানুষ শহীদ হলেও এখনো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন হয়নি। সরকার একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন অপরিহার্য।
জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু। সবার জন্য সমান সুযোগ রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত