
নেইমার কি প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকবেন? সেখানে (পিএসজি) যোগ দেওয়ার প্রথম থেকেই এই প্রশ্ন ভক্তদের মনে, পিএসজি ছাড়ছেন কয়েকবার এমন সংবাদও চাউর হয়েছিল । তবে ব্রাজিলিয়ান সুপারস্টার বলছেন, ক্লাব ছাড়ার কোন ইচ্ছে নেই তার। শুধু তাই নয়, তিনি তার ‘ভাই’কেও এই ক্লাবেই দেখতে চান।
ভাই? নেইমারের ভাই আবার কে? আসলে আপন ভাই নয়। তবে পিএসজি তারকা ভাই মনে করেন তার সতীর্থ কিলিয়ান এমবাপেকে। তিনি নিজেই সে কথা জানিয়েছেন সাক্ষাৎকারে।
২০২২ সালের জুনে নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি শেষ হচ্ছে। ‘গোল ডটকমে’র খবর, নেইমারের কথায় ইঙ্গিত পাওয়া গেছে নতুন চুক্তির। কেননা ক্লাব ছাড়ার কোনো ইচ্ছেই তার নেই।
ফরাসি টেলিভিশন টিএফ ওয়ানকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি খুবই খুশি। সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই।’
শুধু নেইমার একা নন। সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেও ভবিষ্যতে ক্লাবের সঙ্গেই দেখতে চান তিনি। নেইমার বলেন, ‘আমি আশা করি এমবাপেও আমাদের সঙ্গে এখানেই থেকে যাবে। অবশ্যই এটা সমর্থকদেরও চাওয়া। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবেই সবসময়ই দেখতে চাই।’
এমবাপেরও বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে চলে যাওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গিয়েছে। সামনের মৌসুমে তিনি পিএসজি ছাড়তে পারেন, এমন খবর এসেছে অনেকবার।
তবে সতীর্থ এই ফুটবলারকে নিজের ভাই মনে করেন নেইমার। আর ভাইকে সুখের সংসার থেকে আলাদা দেখতে চান না। নেইমারের কথা, ‘তার সঙ্গে আমার ভাইয়ের মতো সম্পর্ক। আমি তার চেয়ে বয়সে বড়। আমরা একইসঙ্গে অনেক ম্যাচ খেলেছি, সবসময়ই তার কাছ থেকে সেরাটা দেখতে পছন্দ করি। সে দলের একটি সম্পদ। আমি তাকে ‘গোল্ডেন বয়’ বলে ডাকি। কারণ সে সত্যিকার অর্থেই দলের একটি রত্ন। মানুষ হিসেবেও সে অসাধারণ। মাঠের বাইরেও তার সঙ্গে সবার দারুণ সম্পর্ক রয়েছে।’
- ১টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ২পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ৩ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন চালু
- ৪সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ৫কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান
- ৬দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ১০চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত