
পিরোজপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে ও ৩টি পৌরসভায় উপজেলায় ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সৌরেন্দ্র নাথ সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মশিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান।
খাদ্য বান্ধব কর্মসূচীতে জেলার তিনটি পৌরসভায় প্রতিদিন ১১ জন ডিলারকে ২২টন চাল এবং তিনটি উপজেলায় ৬ জন ডিলারকে ১২টন চাল ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় মোট ৮৬ জন ডিলার ৩৫ হাজার ৮০৯ জন কার্ডধারী পরিবারকে ন্যায্য মূল্যে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি চাল বিক্রি করবে। এছাড়াও টিসিবি কার্ডধারী একজন প্রতি ১৫ দিনে ৫ কেজি হিসেবে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিন্ম আয়ের মানুষদের জন্য ১৫টা কেজিতে চাল বিক্রি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেকে ১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল নিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী নিন্ম আয়ের মানুষদের কথা চিন্তা করে এ কার্যক্রম চালু করেছেন।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত