
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পুনরায় নির্বচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান। একই সঙ্গে আরমান হক ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে এবং মনোয়ার হোসেন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৬০তম বার্ষিক সাধারণ সভায় রিজওয়ান রাহমানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার দেওয়া হয়।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- মালিক তালহা ইসমাইল বারী, মো. আব্দুল মান্নান, মো. হাবিব উল্লাহ তুহিন, মো. জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার এবং এস এম গোলাম ফারুক আলমগীর।
ঢাকা চেম্বারের পুনর্নির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান তার বহুমাত্রিক ব্যবসায়িক ক্যারিয়ারে ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটিবিএল হোল্ডিংস লিমিটেড অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেশে আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাবপত্র এবং সংবাদপত্রসহ প্রভৃতি ব্যবসায় নিয়োজিত রয়েছে। এছাড়া তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইংরেজি দৈনিক ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি ২০০৬ সাল থেকে ঢাকা চেম্বারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বেসরকারি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিনিয়োগ এবং বহুমাত্রিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন।
- ১চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ২বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৩সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৬কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর প্রাণহানি
- ৯লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ
- ১০চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত বেড়ে ৭
- ১চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৩১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৪একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৫কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৬রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ৭নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৮মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক





পাঠকের মতামত