
পেয়াজ ছাড়াও অনায়াসে সুস্বাদু খাবার রান্না করতে পারবেন আপনি।শুধু কিছু নিয়ম অনুসরণ করতে হবে। দেখে নিন পেঁয়াজহীন তেমন কিছু রেসিপি:
খিচুড়ি
দেশজুড়ে শীতের আগমন হচ্ছে, সাথে আসছে শীতের মজার মজার সব সবজি। বাড়িতে মেহমান এলে আপনি অনায়াসে বানাতে পারেন শীতের সবজি দিয়ে খিচুড়ি। সেক্ষেত্রে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। শুধু সবজি-চাল-ডালের পরিমাণ সমান রেখে, রসুন, আদা, জিরা এবং গরম মশলার পরিমাণ সামান্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে মজাদার খিচুড়ি।
গোশত
আমরা সবাই জানি পেঁয়াজ ছাড়া গোশত রান্না করা যায় না। গোশত রান্নায় অনেক পেঁয়াজের পাশাপাশি প্রচুর মসলার মধ্যে কষিয়ে রান্না করা হয় গোশত, সেটার সাথেই তো আমরা অভ্যস্ত। তবে বর্তমানে পেঁয়াজ নিত্যদিনের পণ্যের জায়গা থেকে প্রায় বিলাসিতার জায়গায় স্থান নিয়েছে, তাই অনেকের পক্ষেই এখন ইচ্ছেমতো পেঁয়াজ দিয়ে থকথকে ঝোলের গোশতের ভুনা রান্না করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি জানেন কি, যদি রান্নার আগে সব মশলা মিশিয়ে গোশত ম্যারিনেট করে রাখেন, তাহলে সেটা খুবই সুস্বাদু হবে। ম্যারিনেট করার জন্য রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দই, এবং অন্য সকল মশলা দিয়ে মেখে রাখুন। গোশত চুলায় দিয়ে পানি কমে আসলে একটু বেশি করে আলু অথবা পেঁপে দিন।
ইলিশ মাছের ঝোল
একটু চেষ্টা করলেই পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের তেল ঝোল রান্না করে চমকে দিতে পারেন অতিথিদের। সেক্ষেত্রে, বেছে নিতে পারেন কালোজিরা আর কাঁচামরিচের ফোড়ন বা বাগাড়। পুরো রান্নার প্রণালী আপনি খুঁজলেই পেয়ে যাবেন ইউটিউবে।
ভর্তা, ভাজি এবং সবজি
নানান রকমের ভর্তা, ভাজি এবং সবজি বানানো যায় পেঁয়াজ ছাড়া। ইউটিবে অনেক রকমের রেসিপি আপনি পাবেন।
এছাড়া ডিমভাজি এবং পেঁয়াজুতে ব্যবহার করতে পারেন পেঁপেকুচি। অথবা পেঁয়াজের জায়গায় স্প্রিং ওনিয়ন বা পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন। পাশাপাশি অলিভ অয়েল দিয়ে রান্না করলেও খাবারের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।
সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধ হবার পর, বাজারে পেঁয়াজের ঝাঁজ যেন দিনদিন বেড়েই চলেছে। প্রতি কেজি এক শ’ ছুঁতেই যেখানে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায়, অনেকেই এখন পেঁয়াজের বিকল্প অথবা পেঁয়াজহীন রেসিপির খোঁজে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত