
কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছেন পেলে। ক’দিন আগেই লাইফ সাপোর্টে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ফুটবলের রাজ। শুধু তা-ই নয় হাসপাতালের বেডে শুয়ে উপভোগ করছেন ব্রাজিলের খেলাও।
সোমবার রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেলেকে সেই জয় উৎসর্গ করেন নেইমাররা। সুস্থতা কামনায় খেলা শেষে ফুটবলের রাজার ছবি সম্বলিত একটি ব্যানার হাতে দাঁড়িয়েও যান সবাই।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রি-কোয়ার্টারের ওই ম্যাচে গোলের সূচনা করা ভিনিসিয়াস জুনিয়র মনে করেন পেলের জন্য হলেও এবার বিশ্বকাপ জিততে পারেন তারা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেন, আমি পেলের সঙ্গে আলিঙ্গন করতে চাই, যার আমাদের থেকে প্রচুর শক্তির প্রয়োজন এবং এই জয় তাকে উৎসর্গ করছি আমরা। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি এই অবস্থা কাটিয়ে উঠতে পারেন এবং আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে পারি।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে সম্পর্কে কথা বলতে গিয়ে গলা ধরে আসছিল নেইমারের। দক্ষিণ কোরিয়া ম্যাচে জয়ের নায়ক বলেন, ‘পেলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা নিয়ে কথা বলাটা কঠিন, তবে আমি তাকে শুভকামনা জানাই। আশা করি, যতটা সম্ভব দ্রুত সুস্থ অবস্থায় ফিরবেন তিনি। এই জয় ও যে ব্যানার তাকে উৎসর্গ করেছি, তাতে অন্তত আরাম পেতে পারেন তিনি।’
গত ২৯ নভেম্বর থেকে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। সোমবার খেলা শুরুর আগে ব্রাজিল দলকে হাসপাতালে থেকে শুভকামনা জানানোর পাশাপাশি অনুপ্রেরণা মূলক বার্তাও দেন ফুটবলের রাজা।
এদিকে, আগামী ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত