
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে জুভেন্টাসের জালে দ্বিতীয় দ্রুততম সময়ে গোল করে জয় ছিনিয়ে নিয়েছে পোর্তো। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় রদ্রিগো বেন্টাকারের ভুল পাসে বল পেয়ে তা জালি জড়ান পোর্তোর মেহেদি তারেমি। শেষ পর্যন্ত জুভেন্টাসের ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
গোটা ম্যাচজুড়ে ছন্নছাড়া রক্ষণ আর ধারহীন আক্রমণভাগের কারণে ম্যাচটাই হাতছাড়া তুরিনের বুড়িদের। আর তাতেই সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচে হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোরা, আর টানা তিন ম্যাচে জয়হীন রইল জুভে।
রদ্রিগো বেন্তানকুরের অবিশ্বাস্য ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় গোল হজম করে ইউভেন্তুস। সতীর্থের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়ান বেন্তানকুরকে। উরুগুয়ের এই মিডফিল্ডার কি ভেবে সেজনি ফিরতি পাস বাড়ান, তবে লক্ষ্য ঠিক ছিল না। কাছেই দাঁড়ানো মেহেদি তারেমি ছুটে গিয়ে বল পাঠান জালে।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াবে কী, উল্টো প্রতিপক্ষের চাপে আরও কোণঠাসা হয়ে পড়ে জুভে। নিজেদের সীমানায় বারবার ভুল করতে থাকে তারা। ২৩তম মিনিটে তেমনি সেজনির ভুলে পিছিয়ে পড়ার ব্যবধানটা বাড়তে পারতো আরও। তবে সে যাত্রায় জুভেকে রক্ষা করেন ডি লিট। এভাবেই প্রথমার্ধ ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করে জুভে।
বিরতি থেকে ফিরে ম্যাচের ১৯ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল হজম করে জুভে। ডান দিক থেকে উইলসন মানাফার পাস ডি বক্সে দুই ডিফেন্ডারের মাঝে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে নিচু শটে বল জালে পাঠান মালির ফরোয়ার্ড মুসা মারেগা।
ম্যাচের ৮২তম মিনিটে মূল্যবান অ্যাওয়ে গোলটি পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে রাবিওটের ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফেদেরিকো চিয়েসা।
চার মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের জন্ম নেয়। ডি-বক্সে প্রতিপক্ষের বাধায় রোনালদো পড়ে গোলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। তবে ভিএআরের সাহায্য নেননি রেফারি, কয়েক সেকেন্ড পরেই বাজিয়ে দেন বাঁশি। জুভেন্টাস খেলোয়াড়দের চোখে-মুখে ছিল অসেন্তোষের ছাপ। সাইডলাইনে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় আন্দ্রে পিরলোকে। তবে শেষ বাঁশি বাজার পর নতুন কিছু হওয়ার ছিল না।
ফিরতি লেগে আগামি ৯ মার্চ ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে পোর্তোকে আতিথ্য দেবে জুভেন্টার।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত