প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ ৪:৩৩ পিএম , আপডেট: ডিসেম্বর ৯, ২০২০ ৪:৩৪ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী রোববার (১৩ ডিসেম্বর) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাহেল আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তার মেয়াদ বাড়ানো হচ্ছে না এটি তিনি জানতে পেরেছিলেন। তাই মেয়াদ শেষের কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করলেন।

জানা গেছে, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর তার এমডি মেয়াদের শেষ দিন। এম‌ডি নিয়োগ হওয়ার আগে রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশনের চুক্তি ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন বাংলাদেশে ওমোডা-জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন ...

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ ...

আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ ...

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ...

বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে ...