প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪ ৫:১০ পিএম

ফেনী প্রতিনিধি:

ফেনীতে টাকা চুরির অভিযোগে নূর মোহাম্মদ (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের বাথানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদের বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়। সে বাথানিয়া গ্রামের একটি বাড়িতে বাসার কাজে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করে গৃহকর্তার বড় ছেলে। খবর পেয়ে রাতেই ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও এঘটনায় অভিযুক্ত মঈন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...