প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ ৯:০৬ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যায়নরত অর্ধশতাধিক মেধাবী দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে স্কুলের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

শনিবার সকালে স্কুলে মিলনায়তনে এ শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে সহকারি শিক্ষক আবুল হাশেমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সেলিনা বেগম ও দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন। ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ।

এসময় ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সমীর চন্দ্র দাস, গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও প্রবাসী চন্দন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...