প্রকাশিত: জুন ২১, ২০২৫ ৬:০৪ পিএম

বরগুনার আমতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুর ৩টার দিকে কেওড়াবুনিয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতদের মধ্য দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-মেয়ের। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আরেক যাত্রীকে হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...