
টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার করার সক্ষমতা বাড়ানোর জন্য বিজিএমইএ এবং রিকভার এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে রিকভার-এর নির্বাহী চেয়ারম্যান বেনজামিন জোসেফ মালকা সাক্ষাৎ করেন। এ সময় রিকভার-এর প্রধান ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা আলেজান্দ্রো রানাও উপস্থিত ছিলেন।
রিকভার হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা কম-প্রভাব রেখে উচ্চ-মানের রিসাইকলড কটন ফাইবার এবং ফাইবার মিশ্রন উৎপাদন করে। এ সময় বাংলাদেশে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার করার সক্ষমতা বাড়ানোর জন্য বিজিএমইএ এবং রিকভার-এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছেন, যাতে করে দেশটিকে রিসাইক্লিং এর বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা যায়।
তারা বাংলাদেশে রিসাইক্লিং শিল্পের বিকাশের বিষয়ে উচ্চ আশাবাদ ব্যক্ত করেছেন, কারণ বাংলাদেশের পোশাক পণ্যের ৭৫ শতাংশই কটন-ভিত্তিক। এবং বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ লাখ টন পুনর্ব্যবহারযোগ্য প্রাক-ভোক্তা বর্জ্য উৎপাদিত হয়। যার মাত্র ৫ শতাংশ স্থানীয়ভাবে পুনর্ব্যবহৃত হয়।
ফারুক হাসান বলেন, আমরা বাংলাদেশে পুনর্ব্যবহারযোগ্য শিল্প বিকাশের একটি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। টেক্সটাইল বর্জ্য পুনব্যবহারের মাধ্যমে, আমরা কটন আমদানি কমাতে পারি। একই সঙ্গে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পুনর্ব্যবহারযোগ্য ফাইবার দিয়ে পোশাক তৈরি করে রফতানি করতে পারি যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক শিল্প লিনিয়ার ইকোনমিক মডেল থেকে চক্রাকার অর্থনীতির দিকে মোড় নিয়েছে। কারণ, একটি চক্রাকার ফ্যাশন সিস্টেম বাংলাদেশের জন্য কেবলমাত্র পরিবেশবান্ধব তা নয়, বরং এটি বাংলাদেশের জন্য আর্থিক সুবিধাও বয়ে আনতে পারে।
বিজিএমইএ ইতিমধ্যেই গ্লোবাল ফ্যাশন এজেন্ডা, রিভারস রিসোর্সেস এবং পিফোরজি-এর উদ্যোগে ‘সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ’-এর সঙ্গে যুক্ত হয়েছে। যার লক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদে একটি চক্রাকার ফ্যাশন ব্যবস্থায় শিল্পকে রূপান্তরিত করা।
বেনজামিন জোসেফ মালকা বলেন, রিকভার ইতোমধ্যে বাংলাদেশের রিসাইক্লিং শিল্পে বিপুল বিনিয়োগ করেছে এবং দেশটিতে রিসাইক্লিং সক্ষমতা বাড়ানোর জন্য আরও বিনিয়োগ করতে আগ্রহী।
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ৪ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৫ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৬অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ৭ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৮চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৯কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ১০চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক





পাঠকের মতামত