
গত এক দশকে দেশের ফুটবলের অনেক ঘটনার স্বাক্ষী আবু নাইম সোহাগ। এই সময়ে অনেকের নিষিদ্ধ হওয়ার ঘোষণা এসেছে তার মুখ থেকে। অথচ আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নিষিদ্ধ হলেন সোহাগ।
সোমবার (১৭ এপ্রিল) বাফুফের জরুরি সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।’
এই সিদ্ধান্তের ফলে আবু নাইম সোহাগ বাংলাদেশের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যেই পড়লেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আবু নাইম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা শাস্তির মেয়াদ শেষ হলে ফুটবলাঙ্গনে ফেরার সুযোগ ছিল সোহাগের। বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের ফুটবল অধ্যায় সমাপ্ত।
আবু নাইম সোহাগ সাধারণ সম্পাদক হলেও ফেডারেশনের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আবু নাইম সোহাগ যদি সামনে প্রকাশ করেন এই দুই শীর্ষ ব্যক্তির প্ররোচনায় তিনি এমন কাজে লিপ্ত ছিলেন? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘বললে বলুক।’ একই প্রশ্নে সালাম মুর্শেদীর জবাব, ‘ভবিষ্যতের যদির উপর কোনো মন্তব্য করা যায় না।’
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত