
গেল কয়েকদিন ধরেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে টালমাটাল অবস্থা। নানা সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশান (বাফুফে)। যার শুরুটা হয়েছিল টাকার অভাবে নারী ফুটবলারদের বিদেশ সফর বাতিলকে কেন্দ্র করে। তবে এরপরই বড় ধাক্কাটা আসে। অনিয়মের অভিযোগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
দেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনের জন্য এমন লজ্জার ঘটনায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকেই। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় কর্তা নাজমুল হাসান পাপনের কাছেও এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে কোনো মন্তব্যই করেননি বিসিবি সভাপতি। সোমবার মিরপুরর শেরে-ই বাংলায় সংবাদ সম্মেলনে পাপন স্পষ্ট করে বলে দেন, ‘নো কমেন্ট।’ এরপর তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট নাই।’
বাফুফে নিয়ে কেন এই মুহূর্তে তিনি প্রশ্নের উত্তর দেবেন না সেটাও খোলাসা করে পাপন বলেন, ‘আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি ডেফিনিটলি তারা এটা নিয়ে দেখছে। টু আর্লি এটা নিয়ে কমেন্ট করা।’
তবে পররর্তীতে কথা বলবেন কি না সেটা না জানালেও এখন কথা বলতে চান না দাবি করে পাপন আরো বলেন, ‘তারা (বাফুফে) কী করছে, তা একটু শুনে নেই-বুঝে নেই তারপর। এটা নিয়ে এই মুহূর্তে কোনো কথাই বলতে চাই না।’
পাপন আগের দিনে বাফুফে ইস্যুতে নিজের বলা কথা নিয়ে বলেন, ‘চিন্তার কিছু নাই। আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত