
ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগের দেখার অভিজ্ঞতা ভালো নয় রিয়াল মাদ্রিদের। রক্ষণের ভুলে প্রতিপক্ষকে তিনটি পেনাল্টি উপহার দেওয়া রিয়াল ওই ম্যাচে হেরেছিল ৪-১ ব্যবধানে। তবে এবার অবশ্য কোনো অঘটন ঘটল না। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ফের দুই নম্বরে উঠে বসল জিনেদিন জিদানের দল। তিনে নেমে গেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে দুই নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৬। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
চোটে ভোগা রিয়াল ম্যাচের শুরুতেই কিছুটা স্বস্তি পেয়েছে। চোট কাটিয়ে মাঠে ফিরেন দানি কারবাহাল, লুকাস ভাসকেজ। সব নিষেধাজ্ঞা থেকে মুক্ত টনি ক্রুসও ছিলেন একাদশে। যাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাতে পেরেছেন জিনেদিন জিদান। পুরো ম্যাচে রিয়ালের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। ১২ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।
বাঁ দিক থেকে টন ক্রুসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার। লা লিগার এবারের মৌসুমে বেনজেমার গোল বেড়ে হলো ১২টি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে ছয় গোল করলেন তারকা স্ট্রইকার।
ম্যাচের ৩৭ মিনিটে আরেকটা গোল পেতে পারতেন বেনজেমা। কিন্তু ছয় গজ দূরে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। দারুণ এক আক্রমণে রিয়াল মাদ্রিদ ব্যবধান দ্বিগুণ করেছে ৪২ মিনিটে। মার্কো আসেনসিও, লুকা মডরিচ হয়ে বল চলে যায় ডি-বক্সে ঢুকে পড়া ভাসকেজের কাছে। শট নেওয়ার সুযোগও ছিল ভাসকেজের। কিন্তু পেছনে টনি ক্রুসে আবির্ভাব দেখে তাকে কাটব্যাক করলেন। নিখুঁত নিশানায় গড়ানো শটে বল জালে জড়িয়ে রিয়ালকে ২-০ তে এগিয়ে নেন ক্রুস।
এই গোলের পর চাপে পড়া ভ্যালেন্সিয়া বিবর্ণ ফুটবল খেলেছে। সেই সুযোগ নিয়ে অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে একমাত্র শটটা নিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু মাক্সি গোমেজের দুরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ৬১ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়িয়ে দেন ফেরলন মদি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। বাকি সময়ে আর গোল আদায় করতে পারেনি রিয়াল।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত