প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ ৫:২২ পিএম

যশোরের বাঘারপাড়ায় পরিকল্পিতভাবে স্বামীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। নিহত লাল্টু মিয়া(২৫) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর চাড়াভিটা গ্রামের ফসিয়ার রহমানে ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর যশোর বেজে এয়ারফোর্স সিভিলিয়ানে (এমএলএসএস) চাকুরী করতেন।

প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবী করে অভিনয় করলেও পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনে নিজের স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার দায় স্বীকার করে স্ত্রী সুরাইয়া।

নিহত লাল্টু মিয়ার বড় ভাই মনির মিয়া জানান গতকাল রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে পরিবারের সকলে রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে গেলে হঠাৎ ১২টার দিকে তার ছোট ভাই বউ সুমাইয়া লাল্টু গলায় ফাঁস দিয়েছে এমন মর্মে চিৎকার করে সকলকে জাগিয়ে তোলে।

এ সময় লাল্টুর ভাই মনির ও তার পিতা মাতা লাল্টুর ঘরে গিয়ে বিছানায় লাল্টুর মরদেহ দেখতে পান। পরে সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘঠনাস্থলে পরিদর্শনে যান। এ সময় নিহত লাল্টুর স্ত্রী সুমাইয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সুমাইয়া তার স্বামী লাল্টুকে বালিশচাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেন। হত্যার কাজে অজ্ঞাত আরও দুই সহোযোগির কথা বলেন স্ত্রী সুমাইয়া।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন বিমান বাহিনীর সিভিলিয়ান কর্মচারী লাল্টুকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুমাইয়া হত্যার দায় স্বীকার করার কারনে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ফিরোজ উদ্দিন।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...