জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬ ৮:৫০ পিএম , আপডেট: জুন ৯, ২০২৬ ৮:৫০ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের সাবেক বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় হারদী বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুর নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান এবং হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিনুল ইসলাম।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু বলেন কেশবপুর গ্রামের বিএনপি নেতা মোঃ নজরুল ইসলামের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরো বলেন সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের লোকজন কাদের ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। হামলার ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশ যদি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন না করে, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে থানা ঘেরাও করা হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেশবপুর এলাকায় বিএনপির সালাম মেম্বরের সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দাবি করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি চেঙ্গিস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন খাল-বিল দখল, সিন্ডিকেট গঠন এবং প্রতিবাদকারীদের ওপর হামলার অভিযোগও তোলা হয়।

বক্তারা বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে এই এলাকার বিএনপি নেতাকর্মীরা। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও চেঙ্গিস গ্রুপ তাদের প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তারা কেশবপুরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন রবিউল হক মেম্বর, আব্দুস সাত্তার, জাকির হোসেন, নাসির উদ্দিন, যুবদল নেতা সোহাগ হোসেন, আব্দুল লতিফ চৌধুরী, কোরবান আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের ...

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা ...

মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর এলাকায় সম্প্রতি বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ...

চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম ...