
পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। বিদ্যমান ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫-এর উপধারা (৬) অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত রয়েছে।
কিন্তু এই বয়সসীমার কারণে পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে সরকার। এ বাস্তবতায় জনস্বার্থে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই বৈঠকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত রয়েছে।
সরকারের মতে, এই বয়সসীমাও বিমা খাতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া, শ্রীলংকা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার ও বিমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে কোনো সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও এ বিধান শিথিল করা হচ্ছে।
- ১হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ২রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৮লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা





পাঠকের মতামত