
বিকাশের মাধ্যমে মজুরি বিতরণ করবে আড়ংয়ের কারুশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশন। দেশের ১৪টি জেলায় ছড়িয়ে থাকা প্রায় ২০ হাজার কারুশিল্পীকে ডিজিটাল মাধ্যম ব্যবহারে মজুরি পাঠাবে প্রতিষ্ঠানটি। এতে কোনো ঝামেলা ছাড়াই কারুশিল্পীরা ঘরে বসে প্রতি মাসের মজুরি সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পাশাপাশি টাকা উত্তোলনে তাদের দিতে হবে না কোন খরচ।
সম্প্রতি রাজধানীর আড়ং সেন্টারে বিকাশ ও আয়েশা আবেদ ফাউন্ডেশনের মধ্যে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। আয়েশা আবেদ ফাউন্ডেশনের প্রধান ডি শশীকুমার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
বিকাশের মাধ্যমে ডিজিটাল মজুরি বিতরণ, ফাউন্ডেশনের মজুরি ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। বিকাশ অ্যাকাউন্টে মজুরি পাওয়ার পর কারুশিল্পীরা বিকাশের অন্যান্য সুবিধা যেমন মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, শপ পেমেন্ট এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ ও সঞ্চয় স্কিমসহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারবেন।
তাছাড়া বিকাশ প্রিয় এজেন্ট থেকে তাদের মজুরি বিনা খরচে ক্যাশ-আউট করতে পারবেন তারা। এর ফলে কারুশিল্পীরা, যাদের বেশির ভাগই নারী, নিজেদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরও ক্ষমতাবান হবেন এবং দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা উপভোগ করবেন।
এসময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর ও আয়েশা আবেদ ফাউন্ডেশনের চেয়ারপারসন তামারা হাসান আবেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, ব্র্যাকের একজন কর্মী এবং এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্ত্রী প্রয়াত আয়েশা আবেদের স্মৃতির উদ্দেশ্যে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৮২ সালে আয়েশা আবেদ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশে আয়েশা আবেদ ফাউন্ডেশনের ১৫টি প্রধান কেন্দ্র এবং ৭০০টি উপকেন্দ্র রয়েছে।
বিপি/আজাদ
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত