
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহসহ সকল ধরনের সেবার ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে। এনআইডি সার্ভিস ফি পরিশোধ সেবার মাধ্যমেই বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সরকারি ফি’ আইকন। ভবিষ্যতে সরকারি সেবার অন্যান্য পেমেন্টও এই আইকনেই যুক্ত হবে।
ফলে এখন সুবিধামতো সময়ে সুবিধাজনক স্থান থেকে এনআইডির সকল সেবার ফি বিকাশে পরিশোধ করে অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা আরও সহজেই নিতে পারবেন গ্রাহক। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকে না গিয়েই নিরাপদে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা নেয়া অব্যাহত রাখতে সহায়তা করবে বিকাশে এনআইডি ফি পরিশোধ।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়ছে, এখন থেকে গ্রাহকরা এনআইডির তথ্য সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, উভয় ধরনের তথ্য সংশোধন, ডুপ্লিকেট এনআইডির আবেদন, ডুপ্লিকেট এনআইডির জরুরি আবেদনসহ সকল সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন।
ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল থেকে ‘সরকারি ফি’ আইকন নির্বাচন করতে হবে। এনআইডি সার্ভিস থেকে যে নির্দিষ্ট সেবা প্রয়োজন তা নির্বাচন করতে হবে এবং এনআইডি নম্বর দিয়ে পরবর্তী ধাপে গেলে সেবা অনুসারে টাকার অংক নির্বাচিত হয়ে যাবে। পরের ধাপে পিন দিয়ে ট্যাপ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক রিসিট ডাউনলোড করে নিতে পারবেন যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সংরক্ষণ করা যেতে পারে। এরপর লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ আরও নানান ধরণের ফি পরিশোধ করা যায়।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত