
চিকেন মানেই সুস্বাদু খাবার। চিকেন বা মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় অনেক পদ। তার মধ্যে একটি হলো চিকেন ডোনাট। এটি তৈরি করতে সময় কম লাগে আবার খেতেও দারুণ। রেসিপি জানা থাকলে বাইরে থেকে কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই খাবার। অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় রাখা যেতে পারে সুস্বাদু চিকেন ডোনাট। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন ডোনাট তৈরির রেসিপিটি-
উপকরণ: মুরগির মাংস দুই কাপ ছোট টুকরো করে ব্লেন্ড করা, আলু বড় দুইটি সিদ্ধ করে ম্যাশ করে নিন, লেবুর রস এক টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি তিন টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আদা বাটা এক চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, ডিম দুইটি, ব্রেড ক্রামস পরিমাণ মতো।
প্রণালী: মুরগির মাংসের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তবে কর্নফ্লাওয়ার মেশাবেন না। মাখানো হয়ে গেলে বাইন্ডিংসের জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার। আবারও ভালোভাবে মাখিয়ে নিন। এবার হাতের তালুতে তেল মেখে প্রয়োজনমতো মুরগির মাংসের মিশ্রণ নিয়ে গোল চপ/কাবাব এর মতো বানিয়ে নিন। একটি বোতলের মুখ দিয়ে এর মাঝখানে কেটে নিতে হবে ডোনাটের মতো করে। বানানো হয়ে গেলে নরমাল ফ্রিজে রেখে দিন ১৫-২০ মিনিট। এরপর ফ্রিজ থেকে বের করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসের উপর গড়িয়ে গরম তেলে অল্প আঁচে ভাজতে হবে। ব্রেড ক্রামসে গড়িয়ে নেয়ার সময় লক্ষ্য রাখবেন, যেন ভেতরে ফাঁকা জায়গায় ব্রেড ক্রামস লেগে যায়। অল্প আঁচে ভাজতে হবে। বাদামিরঙা হতেই তুলে নিন ডোনাট। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ডোনাট।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত