
বেলারুশে গত কয়েক সপ্তাহ ধরে চলা নির্বাচন পরবর্তী ব্যাপক বিক্ষোভের খবর আটকাতে একঝাঁক দেশি-বিদেশি সাংবাদিকের অনুমতিপত্র বাতিল করেছে দেশটির সরকার। এর আগেও বিক্ষোভস্থলে দায়িত্বপালনরত সাংবাদিকদের আটক ও হয়রানির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।
বেলারুশ সরকারের মুখপাত্র আনাতোলি গ্লাজ বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, দেশটির কাউন্টার টেরোরিজম ইউনিটের সুপারিশেই এসব সাংবাদিকের অনুমতি বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার বেলারুশে অন্তত ১০ জন দেশি-বিদেশি সাংবাদিক সরকারের এ তোপের মুখে পড়েছেন। এদের মধ্যে বিবিসি রাশিয়ার দুইজনসহ রেডিও লিবার্টি, এএফপি, ডয়চে ভেলের মতো প্রসিদ্ধ গণমাধ্যমের সাংবাদিকরা রয়েছেন।
রোববার বেলারুশে বৃহত্তর বিক্ষোভের আগমুহূর্তে সাংবাদিকদের ওপর এমন দমনমূলক ব্যবস্থা নিয়েছে বেলারুশ সরকার। এ ঘটনাকে গঠনমূলক সাংবাদিকতার ওপর নগ্ন হামলা মন্তব্য করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি বেলারুশের জাতীয় নির্বাচনে দেশটির স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ করছেন বিরোধীরা। ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী এ আন্দোলন। ইতোমধ্যেই ব্যাপক ধরপাকড়সহ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। এ পর্যন্ত অন্তত চার বিক্ষোভকারী সহিংসতায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েকশ’।
রাশিয়ার সমর্থন থাকলেও বেলারুশের ওই বিতর্কিত নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সূত্র: বিবিসি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত