প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ৩:৫১ পিএম

২০২০ সালে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি টাকা উত্তোলন করেছে ৯টি কোম্পানি। এই সময়ে একটি বন্ড’সহ ৯টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্প উদ্যোক্তারা ২০২০ সালে বাজার থেকে মোট ৮টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৯৮৫ কোটি ৮৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ৩১১ কোটি টাকা মূলধন উত্তোলন করে৷

অপরদিকে ২০১৯ সালে ১টি করপোরেট বন্ড সহ মোট ৯টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ৬৫২ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩৮ কোটি ৩৮ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷

তালিকাভুক্তি

২০২০ সালে ১টি করপোরেট বন্ডসহ মোট ৯টি সিকিউরিটিজ ৬ হাজার ২ কোটি ৭১ টাকার পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷ অপরদিকে ২০১৯ সালে ১টি মিউচ্যুয়াল ফান্ড সহ মোট ১০টি সিকিউরিটিজ ১৪৪৩ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷

রাইট শেয়ার ইস্যু

২০২০ সালে ১টি কোম্পানি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে  প্রিমিয়াম বাবদ ৭ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৭৫৫ টাকা মূলধন সংগ্রহ করে৷

অপরদিকে ২০১৯ সালে ২টি কোম্পানি ২০ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮২টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩১ কোটি ৩০ লাখ ০৫ হাজার ৫০০ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ১ কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা মূলধন সংগ্রহ করে৷

কোভিড ১৯ এর কারণে বিশ্ব ব্যাপি স্টক মার্কেটের গতি মন্থর থাকলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সকল ক্ষেএে সাফল্যের মাইলফলক সৃস্টি করে৷

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...