প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ৩:৫৩ পিএম , আপডেট: ডিসেম্বর ৩১, ২০২০ ৩:৫৩ পিএম

বিদায়ী বছর শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত শেয়ারের সার্বিক মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই রেশিও বেড়েছে। আলোচ্য বছরে ডিএসইতে পিই রেশিও ৩.৫৮ পয়েন্ট বা ৩১.১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সাল শেষে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১১.৫১৷ যা ২০২০ সালে ডিএসইর সার্বিক মার্কেট পিই রেশিও বেড়ে দাঁড়ায় ১৫.০৯৷

খাতওয়ারী সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ব্যাংকিং খাতের, যার মার্কেট পিই ৮.১০, ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১১.১৭, মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই ১৩.৭৫, টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৪.৪৫, টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৭.৯৯, ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৮.২৫, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৮.৪৩, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৮.৮৫,ট্যানারি খাতের মার্কেট পিই ২১.১১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২৩.০১,আর্থিক খাতের পিই ২৩.৩৬,সিরামিক খাতের মার্কেট পিই ২৪.৮৫, আইটি-খাতের মার্কেট পিই ২৫.৪৭,সিমেন্ট খাতের মার্কেট পিই ২৫.৬৪, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ২৫.৯১,বিবিধ খাতের মার্কেট পিই ২৬.৩৬, ট্রাভেল এন্ড লেইজার ২৯.৩১, পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৩৪.৭৫ এবং জুট খাতের মার্কেট পিই ৫০.২৬৷ অপরদিকে ২০১৯ সালের শেষে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১১.৫১৷

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...