
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার সময় একজন পরিচালকের মালিকানাধীন কোম্পানি থেকে মেশিনারিজ কেনার তথ্য আড়াল করার অভিযোগে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে বিবিএস ক্যাবলসের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে, আহমেদ জাকির অ্যান্ড কোং কে ৫ লাখ টাকা এবং ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্স ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
২০১৬ সালে বিবিএস ক্যাবলস আইপিওতে আসার আগে কোম্পানির পরিচালক আশরাফ আলী খানের মালিকানাধীন গোমতী ট্রেডার্সের কাছ থেকে ৫৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের মেশিনারিজ কিনেছে, যা মোট কেনা মেশিনারিজের ৭৯ শতাংশ। নিয়ম অনুসারে এই ধরণের লেনদেনের তথ্য রিলেটেড পার্টি লেনদেন হিসেবে উল্লেখ করতে হয়। কিন্তু বিবিএস ক্যাবলসের প্রসপেক্টাসে রিলেটেড পার্টি ইনফরমেশন হিসেবে এই তথ্য উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, আইপিওতে আসার আগের হিসাব বছরের আর্থিক বিবরণীর নিরীক্ষক আহমেদ জাকির অ্যান্ড কোং ও তাদের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেননি। ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টও তাদের প্রত্যায়নে বিষয়টি এড়িয়ে গেছে।
- ১ভাত খেতে চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ৪চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৫এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৬আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৯নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত