
করোনার কারণে এক বছরের ব্যবধানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেট ফুয়েল (বিমানের তেল) বিক্রি কমেছে ৮৫ হাজার ২১৪ মেট্রিক টন।
২০১৮-১৯ অর্থবছরে বিপিসি জেট ফুয়েল বিক্রি করেছিল ৪ লাখ ৩০ হাজার ৩৪১ মেট্রিক টন। আর ২০১৯-২০ অর্থবছরে বিক্রি হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ১২৭ মেট্রিক টন। অর্থাৎ ১৯.৮ শতাংশ কমেছে জেট ফুয়েল বিক্রি। বিপিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০১৬-১৭ অর্থবছরে দেশে জেট ফুয়েল বিক্রি হয়েছিল ৩ লাখ ৭৬ হাজার ৭০০ মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে জেট ফুয়েল বিক্রি হয়েছিল ৪ লাখ ৮ হাজার ২৭২ মেট্রিক টন। এক বছরের তুলনায় আরেক বছরে জেট ফুয়েল বিক্রির এত বড় ব্যবধান গত তিন বছরেও দেখা যায়নি বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা।
করোনার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জেট ফুয়েল বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী বিমান চলাচল ফের চালু হওয়ায় ২০২০-২১ অর্থবছরে বিক্রি আগের অবস্থান ফিরে যাবে।
বিপিসির পরিচালক (পরিচালনা ও বিপণন) সৈয়দ মেহদী হাসান বলেন, ‘করোনাকালে জেট ফুয়েল বিক্রি একদম কমে গিয়েছিল। এর কারণ বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া।
‘করোনার কারণে ২০২০ সালের ২৬ মার্চ বাংলাদেশও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। করোনার সংক্রমণ রোধে ওইদিন বাংলাদেশও উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়। চীনের গুয়াংজু ছাড়া পৃথিবীর সব দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ ছিল।’
করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে দুই মাস পাঁচ দিন বাংলাদেশে পুরোপুরি প্লেন চলাচল বন্ধ ছিল। এরপর ১ জুন থেকে বাংলাদেশের আকাশ উন্মুক্ত করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রীর অভাবে অনেক ফ্লাইট বন্ধ হয়ে যায়।
করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে ২০২০ সালের জানুয়ারি থেকেই জেট ফুয়েল বিক্রি কমে যাচ্ছিল বিপিসির। এর মধ্যে জানুয়ারিতে বিক্রি হয়েছিল ৪৫ হাজার ৩৮৭ মেট্রিক টন, ফেব্রুয়ারিতে বিক্রি হয় ৩৭ হাজার ৯১২ মেট্রিক টন, মার্চে ২৪ হাজার ৭৩৫ মেট্রিক টন, এপ্রিলে মাত্র ২ হাজার ৮৩৪ মেট্রিক টন, মে মাসে ৪ হাজার ৫৯৭ মেট্রিক টন ও জুনে ৪ হাজার ২৩৬ মেট্রিক জেট ফুয়েল বিক্রি করে বিপিসি।
তবে ২০২০ সালের জুলাই থেকে ফের জেট ফুয়েল বিক্রি বাড়তে থাকে। এর মধ্যে জুলাইয়ে ১০ হাজার ৫৫১ মেট্রিক টন, আগস্টে ১১ হাজার ৭১১ মেট্রিক টন, সেপ্টেম্বরে ১৫ হাজার ২০০ মেট্রিক টন, অক্টোবরে ১৭ হাজার ৯০০ মেট্রিক টন, নভেম্বরে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন এবং ডিসেম্বরে ১৮ হাজার ৯০০ মেট্রিক টন জেট ফুয়েল বিক্রি করেছে বিপিসি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মোরশেদ হোসাইন আজাদ বলেন, ‘২০২০-২১ অর্থবছরের শুরু থেকে জেট ফুয়েল বিক্রি বাড়ছে। যেটি এই খাতের জন্য ইতিবাচক। আশা করছি এই অর্থবছরে আমরা আগের অবস্থানে ফিরে যাব।’
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে জেট ফুয়েল বিক্রি করে বিপিসি। স্বাভাবিক সময়ে বিপিসির এই পাঁচটি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন জেট ফুয়েল বিক্রি হয় ৪০ হাজার থেকে ৪২ হাজার মেট্রিক টন।
- ১মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ২বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৩মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৬জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৭২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৮উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৯পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত





পাঠকের মতামত