প্রকাশিত: মে ১২, ২০২৪ ৮:৩০ পিএম

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টিরই শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ৪টির দর একদিনে যত বাড়া সম্ভব ততই বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৮টি কোম্পানির স্টক মূল্য বেড়েছে ৫ শতাংশের ওপরে। যার মধ্যে ৮ শতাংশের বেশি দাম ঊর্ধ্বমুখী হয়েছে ২ কোম্পানির।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ মে) সার্বিক পুঁজিবাজারে যার ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে টানা তিন কর্মদিবসের পতন কেটে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিমা খাতের মতো আর কোনো খাতই দাপট দেখাতে পারেনি। বিমা খাতের ৮১ শতাংশ প্রতিষ্ঠানের স্টক দর বেড়েছে। এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক বেড়েছে পৌনে ১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে সেই তুলনায় বেশি কোম্পানির কমেছে। এই বাজারেও দাপট দেখিয়েছে বিমা খাত। ফলে সবকটি মূল্যসূচক ঊধ্র্বমুখী হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে।

গত সপ্তাহের শেষ ৩ দিন শেয়ারবাজারে টানা দরপতন হয়। রোববার সেখান থেকেই ঘুরে দাঁড়ালো। দিনের লেনদেন শেষে ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ১৫৯টির। আর ৩৫টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টির দাম একদিনে যত বাড়া সম্ভব ততই বেড়েছে। এর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ৪টি। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে উঠে এসেছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই’তে লেনদেন বেড়ে হাজার কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবসের চেয়ে যা ৭৪ কোটি ৫১ লাখ টাকা বেশি।

এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৬ লাখ টাকার স্টক লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের ৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা।

ডিএসই’তে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-গোল্ডেন সন, ফরইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, লাভেলো আইসক্রিম এবং কহিনুর কেমিক্যালস।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে।

বিপরীতে দর কমেছে ১০১টির এবং ৩৩টির মূল্য অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৭ কোটি ৯১ লাখ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...