
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় মশার কয়েল এর আগুনে বসতবাড়ি ও দুইটি গরু পুরে ভস্মিভূত।জানা গেছে বিলকিস খাতুনের স্বামী আবু তাহের মারা গেছেন কয়েক মাস আগে। সংসারের হাল ধরতে এনজিও থেকে ঋণ নিয়ে কেনেন দুটি গরু সন্তানের মতো পরম যত্নে লালন-পালন করছিলেন। কিন্তু কয়েলের আগুনে গোয়াল ঘরসহ গরু দুটি পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) মধ্যরাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। বিলকিস খাতুন জানান, ঋণের টাকা নিয়ে গরু দুটি কিনেছিলাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে আমার। আমি এখন কিভাবে শোধ করব ঋণের টাকা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয়রা জানায়, বিলকিস খাতুনের স্বামী ৭ মাস আগে মারা যায়। ছেলে ও পুত্রবধূর সঙ্গে বাড়িতে থাকতেন তিনি। কয়েক মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে দুটি গরুর বাছুর কেনেন। রাতে মশার উপদ্রবের কারণে কয়েল ধরালে সেই কয়েল থেকে গোয়াল ঘরে থাকা বিচুলিতে আগুন ধরে যায়। এতে গোয়াল ঘরসহ গরু দুটি পুড়ে মারা যায়।
তারা আরও বলেন, বিলকিস খাতুন খুবই গরিব। ছেলের উপার্জনে সংসার চলে না। এ কারণে সংসারে বাড়তি আয়ের আশায় ঋণ নিয়ে দুটি গরু কেনেন। গরু দুটির মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েন বিলকিস।
দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, ওই নারীর স্বামী কয়েক মাস আগে মারা গেছে। খুবই দরিদ্র তিনি। এনজিও থেকে ঋণ নিয়ে সংসারের বাড়তি আয়ের জন্য গরু দুটি কিনেছিলেন। কয়েলের আগুনে গরু দুটি মারা গেছে। আমি ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা করেছি। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের বিলকিস খাতুনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত