
আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমেছে। এতে বুধবার (১৫ মে) বিশ্বজুড়ে শেয়ারবাজার ব্যাপক চাঙা হয়েছে। তবে দেশের স্টক মার্কেটে বড় দরপতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু ফিন্যান্সের প্রতিবেদনে বলা হয়, এমএসসিআই অল-ওয়াল্র্ড শেয়ার সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আলোচ্য কার্যদিবসে যা ঊধ্র্বমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। সবমিলিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত সূচকটির উত্থান ঘটেছে ৮ শতাংশ।
ইউরোপে স্টকস সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। স্বাস্থ্যসেবা পণ্যের শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। আমেরিকার পুঁজিবাজার স্থিতিশীল আছে। তবে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের ব্লু-চিপ সূচক পড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।
চলতি বছর আর সুদের হার বাড়াবে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে। তাতে প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের দাম কমেছে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনও মুদ্রাটির অবনমনের অন্যতম কারণ।
একই দিনে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন ঘটেছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।
ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ২১২ দশমিক ৯৬ পয়েন্টে নেমেছে।
এদিন ডিএসই’তে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে যা ১৩৮ কোটি ৩ লাখ টাকা কম। দিনভর বাজারটিতে ৩৯৫টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০ দশমিক ২২ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ৬৫ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৬৯ দশমিক ৬৭ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১৩৫ দশমিক ১২ পয়েন্টে। সিএসআই সূচক ১০ দশমিক ২২ পয়েন্ট হ্রাস পেয়ে পৌঁছেছে ১ হাজার ৪৫ দশমিক ৮৯ পয়েন্টে। আর ৮০ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ২১৩ দশমিক ৪২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসের চেয়ে যা ১ কোটি ১১ লাখ টাকা কম। দিনভর বাজারটিতে ২৩৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত