
গত বছরের ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বেই এক ভয়াবহ সংকট তৈরি করেছে। যতই দিন যাচ্ছে বিশ্বে এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
ইতোমধ্যেই ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন। মারা গেছে আট লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।
তবে করোনা থেকে অধিকাংশই এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক কোটি ৭০ লাখ আট হাজার ৫১৪ জন।
তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার হটস্পট ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে দিন দিন সংক্রমণ বাড়ছেই।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬০ লাখ ৩৭ হাজার ৭৮। এর মধ্যে মারা গেছে এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।
দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৩ লাখ ৩৫ হাজার ৫৫০ জন। বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেস ২৫ লাখ ১৭ হাজার ৯৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩৭৪ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৬১ হাজার ৩৯১। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৭ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২৯ লাখ ৮ হাজার ৮৪৮ জন।
এদিকে, ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫। এর মধ্যে মারা গেছে ৬১ হাজার ৬৯৪ জন এবং সুস্থ হয়েছে ২৫ লাখ ৮৩ হাজার ৬৩ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার ৫৭৬। এর মধ্যে মারা গেছে ১৬ হাজার ৮০৪ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৯২ হাজার ৫৬১ জন।
করোনা সংক্রমণে পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ২৮৬। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৬২৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৩৮ জন।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত