
সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বীমা খাতের হাত ধরে সূচকের বড় উত্থান হয়েছে। এ দিন ডিএসইতে মোট লেনদেনের ৪০ শতাংশেরও বেশি বা ২৩৯ কোটি টাকার লেনদেন করে বীমা খাতের কোম্পানি গুলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট গুলো ৮৮ কোটি টাকার কিছু বেশি লেনদেন করেন। লেনেদেনে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। প্রকৌশল খাতটিতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকা।
বুধবার ডিএসইতে ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার ।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬১পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসা প্রথম ১০টি কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিই বীমা খাতের। এর মধ্যে সব চেয়ে বেশি লেনদেন করেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। পরের স্থানে রয়েছে এসেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড,এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
- ১শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত