প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০ ৮:৩০ এএম

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিনিয়োগকারীদের স্বার্থে এই লেনদেন বন্ধ করা হয়েছে বলে মঙ্গলবার ডিএসই থেকে জানানো হয়।

ডিএসই জানিয়েছে, তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধ রাখতে সোমবার বিএসইসি থেকে নির্দেশ দেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার ওই নির্দেশনা মেনে আজ থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বেক্সিমকো সিনথেটিকস স্বেচ্ছায় তালিকাচ্যুতি হচ্ছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হলো।

এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা বলেন, তালিকাভুক্ত কোম্পানি তালিকাচ্যুত করা স্টক এক্সচেঞ্জের কাজ। কিন্তু একটি চক্র গুঞ্জন ছড়িয়েছে কোম্পানিটি তালিকাচ্যুতের জন্য বিএসইসিতে আবেদন করেছে।

এ কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি হতে পারে এমন আশঙ্কা রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে ডিএসই থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে- বলেন ডিএসইর ওই কর্মকর্তা।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকস দীর্ঘদিন ধরে লোকসানে নিমজ্জিত। যে কারণে ২০১২ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি।

এদিকে ডিএসইর মাধ্যমে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৫ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...