
সপ্তাহের ব্যবধানে বাজারের বেশিরভাগ পণ্যের দামই রয়েছে অপরিবর্তিত। কমেছে কাঁচা সবজির দাম। তবে চোখে পড়ার মতো দাম বেড়েছে মুরগির।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর নতুন বাজার এলাকার ‘নূরের চালা বাজার’ ঘুরে দেখা যায়, সব পণ্যের দাম মোটামুটি গত সপ্তাহের মতোই আছে। তবে চালের দাম বস্তায় কমেছে ৫০ টাকা। রশিদের মিনিকেট চালের বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৩১৫০ টাকা। এছাড়া সয়াবিন তেলের লিটার ১৪০ টাকা এবং ৫ লিটারের বোতল ৬৮৫ টাকা, আটাশ চালের কেজি ৫০ টাকা, দেশি মসুরের ডাল ১১০ ও ইন্ডিয়ান ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচা সবজির দাম কমেছে। সবজি বিক্রেতা প্রাণজিৎ বিশ্বাস জানান, বাজারে আলু ১৫-২০, খিরা ৩০-৩৫, শসা ৫০ টাকা, গাজর ২৫-৩০, শালগম ২০, মটরশুঁটি ৫০, শিম ২৫-৩০, করোলা ৪০, মুলা ১৫, চিচিঙ্গা ৪০ টাকা এবং টমেটো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু ৫০-৬০ টাকা হালি, ফুলকপি ও ব্রাকলি ২০ টাকা পিস, বাঁধাকপি ও লাউ ৩০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে চাড়া হয়েছে মাংসের বাজার। মুরগি বিক্রেতা সামিউল বলেন, মুরগির বাজার খুব চড়া। গত সপ্তাহে পাকিস্তানি কক মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এ সপ্তাহের দাম ৩০০ টাকা কেজি। বয়লার মুরগি গত সপ্তাহে ১২০ টাকা ছিল, এই সপ্তাহে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কবুতর বাচ্চা ১২০-১৩০ টাকা পিস। এছাড়া গরুর মাংস গত সপ্তাহে ৫৬০ টাকা বিক্রি করলেও এ সপ্তাহের সেটি ৬৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আজকের বাজারে তথ্যমতে, আইড় মাছ ৭০০, শিং মাছ ৫৫০, রুই মাছ ২২০-২৫০, সিলভারকার্প ১৬০, তেলাপিয়া ১১০ এবং পাঙ্গাশ ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ১মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ২বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৩মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৬জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৭২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৮উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৯পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত