

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নির্দেশনা অমান্য করে ব্যাংক হিসাব থেকে পে অর্ডারের মাধ্যমে টাকা সরিয়েছেন বাধ্যতামূলক ছুটিতে থাকা এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসাইন। গত ২৬ আগস্ট ব্যাংক হিসাব স্থগিতের চিঠি পাওয়ার পরই তিনি টাকা সরান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম-জালিয়াতির কারণে যেসব ব্যাংক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে তার মধ্যে ইসলামী শরীয়াহ ভিত্তিক এক্সিম ব্যাংকও রয়েছে। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটিতে সংঘটিত অনিয়মের চিত্র বেরিয়ে আসতে থাকে। চরম তারল্য সংকটের কারণে ব্যাংকটি আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না।
চলতি বছরের প্রথম দিকে ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে গঠিত হয় টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের পরামর্শে ব্যাংকগুলোর স্বচ্ছ তদন্তের স্বার্থে কয়েকটি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এর মধ্যে এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ হোসাইনও রয়েছেন। বর্তমানে তিনি বাধ্যতামূলক ছুটিতে আছেন।
এদিকে, চলতি আগস্ট মাসের ২৬ তারিখে ছুটিতে থাকা এমডি ফিরোজ হোসাইনের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর না করার নির্দেশনা দেয়া হয়েছে।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ২২৩ অনুযায়ী ব্যাংক হিসাব হতে অর্থ উত্তোলন/স্থানান্তর স্থগিতকরণ প্রসঙ্গ উল্লেখ করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো। সরকারী রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে আয়কর আইন, ২০২৩ এর ২২৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আপনার ব্যাংকে পরিচালিত নিম্নের হতে বর্ণিত করদাতাগণের সকল হিসাব/এফডিআর হিসাব সমূহ হতে অর্থ উত্তোলন/স্থানান্তর স্বণিতকরণ/অবযুদ্ধকরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।
এদিকে, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের চিঠি পাওয়ার পর ফিরোজ হোসাইন তার হিসাব থেকে পে অর্ডারের মাধ্যমে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা স্থানান্তর করেন। এক্সিম ব্যাংকের একটি সূত্র বাণিজ্য প্রতিদিনকে জানিয়েছে, ২৬ আগস্ট বিকেল ৪ টার আগেই এই চিঠি পাওয়া গেছে। চিঠি পাওয়ার পর ফিরোজ হোসাইন পে অর্ডার করেছেন।
বাণিজ্য প্রতিদিনের হাতে আসা মোহাম্মদ ফিরোজ হোসাইনের পাঠানো পে অর্ডারের কাগজে দেখা গেছে, তিনি ২৬ আগস্ট বিকেল ৪ টা ১৩ মিনিট ও ৪ টা ৯ মিনিটে পে অর্ডার করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ছুটিতে থাকা এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসাইনের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো রিপ্লাই দেন নি।
এ বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বাণিজ্য প্রতিদিনকে বলেন, ব্যাংক থেকে আমাকে জানিয়েছেন ২৬ তারিখ লাঞ্চ আওয়ারের পরই এই চিঠিটা ব্যাংক রিসিভ করেছে। এখন শাখায় পাঠাতেও তো একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এখানে কিছু সময় লাগে। শাখা এই চিঠি কয়টায় পেয়েছে এবং এমডি সাহেব কয়টায় টাকা স্থানান্তর করেছেন-বিস্তারিত আমার জানা নেই। আমি জানার পর বলতে পারবো। আর তার তো ব্যাংকে দেড় কোটি টাকার মতো আছে। সেখানে ৫ লাখ টাকা স্থানান্তর করেছেন-এটা কোনো টাকা হল?
তিনি বলেন, এমডি টাকা তুলেছেন ৪ টা ১৩ মিনিটে। হয়তো চিঠিটা ব্যাংকের শাখায় সাড়ে চারটায় পৌছেছিল। আর আজকে (বৃহস্পতিবার) আবার তার হিসাব ওপেন করে দেয়া হয়েছে।
এ বিষয়ে কথা বললে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো। আমাদের চিঠি পাওয়ার পর যদি টাকা স্থানান্তরের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
বিএইচ
- ১১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ২মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ৩অনুমোদিত মূলধন বাড়ছে সিটি ব্যাংকের
- ৪কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ৫সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ৬বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৭রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৯বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ১০যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত