
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কাল এডুকেশন সিটি স্টেডিয়ামে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। দুই দলের এর আগে দেখা হয়েছে চারবার।
কিন্তু কোনোবারই জয়ের মুখ দেখেনি ক্রোয়েশিয়া। একটি ড্র বাদে, তিন জয় নিয়ে সাফল্যের পাল্লা ভারী রেখেছে ব্রাজিল। এর মধ্যে দুটি জয় এসেছে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপে। এবারও কি সেটির পুনরাবৃত্তি করবে সেলেসাওরা? তা সময়ই বলে দেবে। তবে লুকা মদ্রিচ সেই অধরা জয়ের স্বাদ নিতে চান এবার। একইসঙ্গে সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দেন, কোনোভাবেই ব্রাজিলকে খেলতে দেওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়া অধিনায়ক বলেন, আমি ব্রাজিলের সঙ্গে কয়েকবার খেলেছি, কিন্তু তাদের এখনো হারাতে পারিনি। আশা করি, এবার তা বদলাবে। প্রতিটি পজিশনেই ব্রাজিলের অসাধারণ খেলোয়াড় আছে। আমাদের আক্রমণাত্মক হতে হবে এবং তাদের খেলতে দেওয়া যাবে না। বল আমাদের পায়ে না থাকলে এটাই হবে গুরুত্বপূর্ণ কাজ।
গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলাটা ছিল অন্যতম চমক। তাই এবার কোয়ার্টার ফাইনালে পা রেখেও তৃপ্তি আসছে না মদ্রিচের মনে, শুধু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে সন্তুষ্ট নই আমরা। জানি অসাধারণ দলের বিপক্ষে খেলব আমরা। তবে আমাদের শক্তি আছে, নিজেদের ওপর বিশ্বাস আছে। নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের।
৩৭ বছর বয়সেও টগবগে যুবকের মতো খেলে যাচ্ছেন মদ্রিচ। অবসর নিয়ে কানাঘুষা চললেও সেই ব্যাপারে ভাবছেন না এই মিডফিল্ডার, ভবিষ্যত নিয়ে আমি ভাবি না। দেখি জাতীয় দলের হয়ে কতদূর খেলতে পারি। এখন আমি বিশ্বকাপ নিয়ে শতভাগ মনোযোগী। দ্বিতীয়ত, দুর্ভাগ্যবশত আমার কাছে আয়ুবৃদ্ধির কোনো কৌশল জানা নেই। আপনার কাছে থাকলে যোগাযোগ করতে পারেন।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত