
বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক চিত্রনায়িকা শবনমব বুবলী। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে বেশ কষ্ট পেয়েছেন এই নায়িকা। তবে ব্রাজিল নেই তাই বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তিনি। খুব করে চান মেসির হাতে যেনো এবারের বিশ্বকাপ ট্রফিটা উঠে।
বুবলী বলেন, ‘যোগ্যরা তার প্রাপ্ত সম্মান পাবে এটাই তো নিয়ম। মেসি বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত তার। তার মতো যোগ্য লোকের হাতেই এবারের ট্রফি উঠুক এই প্রত্যাশাই করবো।’
শুধু বুবলী নন, বিশ্বের কোটি কোটি ভক্তই চান বিশ্বকাপটা এবার মেসির হাতেউ উঠুক। ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ, আনন্দ–উৎসবে মেতে উঠুক বুয়েনস এইরেস নগরী, আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটুক।
বুবলী বলেন,শুধু খেলোয়ার হিসেবে নয়। গণমাধ্যমের বরাতে যতটা জেনেছি তাতে মনে হয়েছে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। বিশ্ব তারকা হয়েও দারুণ বিনয়ী সে। তার খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকেও মুগ্ধ করে। তাই খুব করেই চাই এই মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক।
গত বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করে কিছুটা খরা কাটিয়েছেন মেসি। তবে বিশ্বকাপ মঞ্চে ব্যক্তিগত নৈপুণ্য এবং দলগত সাফল্যের ঘাটতি ছিল। কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে সেই ঘাটতি প্রায় মিটিয়ে ফেলেছেন বলেও বুবলীর মন্তব্য।
এই নায়িকা বলেন,’ ক্রোয়েশিয়ার সঙ্গে কি অসাধারণ খেললেন আর্জেন্টিনা। কি অসাধারণ করলেন মেসি। কি দারুণভাবে আলভারেজকে গোল বানিয়ে দিয়ে গোল করালেন। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা ট্রফি নেবেই।’
২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারার বেদনা অনেক অনেক রাত মেসিকে ঘুমাতে দেয়নি। সোনার ট্রফির দিকে আড়চোখে তাকিয়ে থাকার সেই দৃশ্য এখনো হয়তো মেসির বুকে শেলের মতো বিঁধে। সেই মুহূর্তটি বারবার ফিরে এসেছে দুঃস্বপ্ন হয়ে। সেই দুঃস্বপ্নটা আর বাড়তে দিতে চাইবেন না ফুটবলের এই জাদুকর।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত