
ব্লাড প্রেসার নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। প্রেসার বাড়লে যেমন আমাদের অনেক অস্থিরতা কাজ করে। তেমনি প্রেসার লো হয়ে গেলেও অনেক দুর্বল লাগে। হঠাৎ প্রেশার কমে যাওয়া উচ্চ রক্তচাপের চেয়ে কোনো অংশেই কম বিপদের নয়।
প্রেসার অতিরিক্ত নেমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। প্রেসার লো হলে মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়।
একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। অন্যদিকে রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে তাহলে তা লো ব্লাড প্রেসার হিসেবে ধরা হয়।
জেনে নিন প্রেসার কমে গেলে দ্রুত যে ব্যবস্থা নিতে হবে-
• কিশমিশ পানিতে ভিজিয়ে সেই পানি পান করুন।
• এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে পান করুন।
• দিনে দু’বার দুধ চিনি ছাড়া কফি ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে।
• সকালে খালি পেটে সামান্য মধু মিশিয়ে এক গ্লাস গাজরের জুস খান।
• কয়েকটি কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করে পান করুন।
• এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু দিয়ে পান করুন।
• এক কাপ স্ট্রং কফি খেতে পারেন। স্ট্রং কফি, হট চকলেটসহ যেকোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেসার বাড়ায়।
ঘরোয়া এসব পদ্ধতি অনুসরণ করার আগে প্রেসার মেপে দেখে নেবেন। অনেক সময় প্রেসার বাড়ার এবং কমার লক্ষণগুলো একই রকম হয়।
প্রেসার কম বা বেশি হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বিএইচ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত